উত্তরদিনাজপুর

জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত চোপড়া থানার নারায়নপুর, আহত ছয়

জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার নারায়নপুর। সংঘর্ষে দুই মহিলা সহ আহত ছয় জন। আহতদের চোপড়া দলুয়া স্বাস্থকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নারায়নপুর গ্রামে বির্তকিত জমিতে দীর্ঘদিন ধরে আমবাগান করে রেখেছিলেন এলাকার বাসিন্দা রুই দাস ওরাও। সম্প্রতি আম বাগান কেটে চা এর চাষ করতে উদ্যোগী হন তিনি। আজ সেই জমিতে রুই দাস ও তার পরিবারের লোকজন গেলে অনিল সর্দার নামে এক ব্যাক্তি চাষ করতে আসেন। তিনি ওই জমির মালিক বলে জানান। এনিয়ে প্রথমে বিবাদ ও পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। দুই পক্ষের সংঘর্ষে আহত অনিল সর্দার পালটা গোষ্টী রুই দাস ওড়াও এর পরিবারে দুই মহিলা সহ তিনজন আহত হয়েছেন। আহতদের চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে। মাস ছয়েক আগে এই জমিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল নারায়নপুর গ্রাম। জ্বালিয়ে দেওয়া হয়েছিল বেশ কয়েক টি বাড়ি। সেই সমস্যা মিটতে না মিটতেই আবার নতুন করে সংঘর্ষের ঘটনায় আবারও উত্তেজনা দেখা দিয়েছে চোপড়ার নারায়নপুর গ্রামে। দুই পক্ষের তরফে একে অপরের বিরুদ্ধে চোপড়া থানায় অভিযোগ দায়ের করেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/PF083giAoDM